প্রধানমন্ত্রী, সাংবাদিক ও আইনজীবী—সবই ভুয়া! মানিকগঞ্জে ধরা পড়ল বড় প্রতারক
প্রধানমন্ত্রী, সাংবাদিক ও আইনজীবী—সবই ভুয়া! মানিকগঞ্জে ধরা পড়ল বড় প্রতারক
সংবাদ ২৪ ঘন্টা
২৩ মে ২০২৬
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রধানমন্ত্রীর এক ভুয়া এপিএসকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার (২৩ মে) রাতে সাভারের রাঢীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এক সংবাদ সম্মেলনে একথা জানান।
গ্রেফতারকৃত ব্যক্তি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার উলাইল গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন (৪৬)।
পুলিশ সুপার জানান, আব্দুল্লাহ আল মামুন গত ১৮ মে তার নিজের মোবাইল (নং০১৭১১০৭৪৯৫০) থেকে প্রধানমন্ত্রীর এপিএস হিসেবে পরিচয দিয়ে পূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ফোন করেন।
বিষয়টি সম্পর্কে অবহিত হওয়ার পর প্রধানমন্ত্রীর এপিএস বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মামুনকে গ্রেফতারের সময় পুলিশ তার মোবাইল ফোন, সাংবাদিকের জাল পরিচয়পত্র, প্রেসের স্টিকার লাগানো জিপ গাড়ি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রচারপত্র এবং জমির দলিলের কিছু ফটোকপি উদ্ধার করে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে প্রতারণার আরও ছয়টি মামলা রয়েছে । এরমধ্যে দুটি মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা