রাজশাহীতে ঈদ জামাতে বিশ্বে শান্তি কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৬:৫৭ এএম আপডেট : ২৮ মে ২০২৬, ১২:১৫ পিএম ৩ বার পঠিত
রাজশাহীতে ঈদ জামাতে বিশ্বে শান্তি কামনায় দোয়া

রাজশাহীতে ঈদ জামাতে বিশ্বে শান্তি কামনায় দোয়া

সংবাদ ২৪ ঘন্টা
২৮ মে ২০২৬
রাজশাহীতে প্রধান ঈদ জামাতে বিশ্বের শান্তি কামনা দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাতটায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে মাঠে ন জামাত অনুষ্ঠিত হয়েছে। এ নামাজে কয়েক হাজার মুসুল্লি অংশ নেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। জামাতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, বিভাগীয় কমিশনার আ.ন.ম বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারারা অংশ নেন। এ সময় মিজানুর রহমান মিনু বলেন, বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তিপূর্ণ সহাবস্থান জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা থাকবে একটি গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশ আল্লাহ যেন চিরস্থায়ী টিকিয়ে রাখেন। বাংলাদেশকে যেন আল্লাহ হেফাজত করে এটাই আমাদের আমাদের সবার প্রত্যাশা দোয়া এবং শপথ। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করতে নির্দেশনা প্রদান করেছেন। আশা করি আমরা ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণ করতে সফল হবো ইনশাআল্লাহ। এ কাজে আমি নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ সুবিধা মতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুপল্লী, শিশুসদন, ছোট মণিনিবাস, শিশুবিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নতমানের খাবার পরিবেশন করছে। ‎উল্লেখ্য, শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও সকাল ৭টা ও ৮টায় টিকাপাড়া মহানগর ঈদগাহে এবং সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজার জিরোপয়েন্টে। এছাড়াও নগরীর অন্য ঈদগা থেকে মসজিদে সকাল ৭ থেকে সাড়ে ৭টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।