রাজশাহীতে মৃদু ভূকম্পন অনুভূত, সাধারণ মানুষের মাঝে আতঙ্ক
রাজশাহীতে মৃদু ভূকম্পন অনুভূত, সাধারণ মানুষের মাঝে আতঙ্ক
সংবাদ ২৪ ঘন্টা
০৭ জুন ২০২৬
রাজশাহী মহানগরী ও আশেপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল রবিবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
হঠাৎ শুরু হওয়া এই কম্পনে নগরবাসীর মনে ক্ষণিকের জন্য আতঙ্ক দেখা দেয়। বহুতল ভবনের বাসিন্দাদের অনেকেই তাড়াহুড়ো করে নিচে নেমে আসেন। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল, তা আবহাওয়া অফিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা