রাসিক ১৭ নং ওয়ার্ড বাসিকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কলমা ইউপি চেয়ারম্যান প্রার্থী সেকেন্দার আলী
রাসিক ১৭ নং ওয়ার্ড বাসিকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কলমা ইউপি চেয়ারম্যান প্রার্থী সেকেন্দার আলী
সংবাদ ২৪ ঘন্টা
২৬ মে ২০২৬
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী জেলার তানোর উপজেলার ১নং কলমা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী এবং সভাপতি কলমা ইউপি জামায়াত ইসলাম মোঃ সেকেন্দার আলী।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত হয়েছে। ঈদের এই আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশা করছি।”তিনি আরও বলেন, “তানোর উপজেলার ১নং কলমা ইউপির সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সবাই যেন পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেই দোয়া ও প্রত্যাশা রইলো।”সেকেন্দার আলী দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান।এ সময় তিনি কলমা ইউপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা